চোর সন্দেহে দুই যুবককে গনোধোলাই। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার পিড়ানাপিড় এলাকায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত দুই যুবকের নাম রেজাউল করিম(২৪) এবং তাহিদুল মোমিন(৩০)। তাদের দুইজনের বাড়ি মোথাবাড়ি থানার বাবলা এলাকায়।
জানাযায়, সোমবার রাতে মোটরবাইকে চেপে তিনজন পিড়ানাপিড় এলাকা দিয়ে মালদা শহরের দিকে জাচ্ছিল বলে আক্রান্তদের দাবী। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন তাদের ধরে ফেলে এবং গরু চোর সন্দেহে গনোধোলায় শুরু করে। সুযোগ বুঝে একজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে গভীররাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। তবে প্রকৃত কারন খুজতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।